হোয়াইট হাউসে হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প
হোয়াইট হাউসে হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

হোয়াইট হাউসে হামলাকারীর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নেন। অনুষ্ঠানের বাইরে হঠাৎ গুলির আওয়াজ শোনা গেলে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানান ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে সন্দেহভাজনের প্রথম ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, ওয়াশিংটন হিলটন হোটেলের সিঁড়ির কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে মাটিতে চেপে ধরেছে। তার গায়ে কোনো শার্ট নেই এবং হাত পেছনে বাঁধা।

ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কোউইজ এক্সে জানান, সন্দেহভাজনের নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সি এই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সন্দেহভাজনের কাছে একাধিক অস্ত্র ছিল। সিক্রেট সার্ভিস তাকে আটক করার আগে একজন কর্মকর্তাকে গুলি করা হয়, তবে তিনি বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় রক্ষা পান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ