গাজায় যুদ্ধ শুরুর পর প্রথম স্থানীয় নির্বাচন শুরু
গাজায় যুদ্ধের পর প্রথম স্থানীয় নির্বাচন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর আজ শনিবার (২৫ এপ্রিল) প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। পশ্চিমতীর এবং গাজার কেন্দ্রীয় অঞ্চল দেইর আল-বালাহ'র বাসিন্দারা সকাল ৭টা থেকে ভোটপ্রদান শুরু করেছেন।

দুই দশকের বেশি সময় পর ভোট

টাইমস অব ইসরাইল জানিয়েছে, দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করছেন দেইর আল-বালাহ শহরের ভোটাররা। ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার বাসিন্দারা নিজেদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাননি।

হামাসের নিয়োগ প্রক্রিয়া

দীর্ঘদিন ধরে গাজা শাসন করা হামাস নিজেই সিটি কাউন্সিল সদস্য নিয়োগ দিয়ে আসছিল এবং নিয়মিতভাবে স্থানীয় নির্বাচন আয়োজন বন্ধ রেখেছিল। অন্যদিকে, পশ্চিমতীরে ফিলিস্তিনি অথরিটি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নির্বাচন চালু ছিল। তবে এবারের নির্বাচনের ফলাফল হামাস মেনে নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোটার সংখ্যা

রামাল্লাহভিত্তিক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইসরাইলের অধিকৃত পশ্চিমতীরে প্রায় ১৫ লাখ এবং গাজার দেইর আল-বালাহ এলাকায় প্রায় ৭০ হাজার ভোটার নিবন্ধিত রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ