হিজবুল্লাহকে পাড়ার দুষ্ট ছেলের সাথে তুলনা মার্কিন রাষ্ট্রদূতের
হিজবুল্লাহকে পাড়ার দুষ্ট ছেলের সাথে তুলনা মার্কিন দূতের

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি হিজবুল্লাহকে পাড়ার দুষ্ট ছেলেদের সাথে তুলনা করে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মানুষ প্রতিবেশী এবং তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চায়। হোয়াইট হাউসে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

হাকাবি বলেন, ইসরায়েল ও লেবানন মিলেমিশে থাকতে পারে। বিষয়টি অনেকটা এমন যে, পাড়ায় একজন দুষ্টু ছেলে থাকে যে কি না সবার জানালার দিকে পাথর ছুড়তে থাকে। যদি সেই ছেলে পাথর ছোড়া বন্ধ করে দেয়, তবে প্রতিবেশীরা একসঙ্গে শান্তিতে থাকতে পারে এবং প্রকৃতপক্ষে তারা একসঙ্গে কাজও শুরু করতে পারে।

মার্কিন এই দূতের মতে, উভয় দেশের সাধারণ মানুষই শান্তি ও পারস্পরিক সমঝোতার পরিবেশ বজায় রাখতে আগ্রহী। তবে এই শান্তি বজায় থাকার বিষয়টি নির্ভর করছে হিজবুল্লাহর উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ হওয়ার ওপর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ