তামিলনাড়ু বিজেপির শীর্ষ নেতা কে আন্নামালাইয়ের পদত্যাগ
তামিলনাড়ু বিজেপির বড় মুখ কে আন্নামালাইয়ের পদত্যাগ

সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে পরিচিত মুখ কে আন্নামালাই। এর মাধ্যমে গেরুয়া শিবিরের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা

শুক্রবার (৫ জুন) বিজেপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নিতিন নবীন তামিলনাড়ু বিজেপির সাবেক রাজ্য সভাপতি শ্রী কে আন্নামালাইয়ের দেওয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তাকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ সামাজিক মাধ্যমে দুপুর ১২টায় জনসাধারণের সঙ্গে আন্নামালাইয়ের একটি ‘উন্মুক্ত ও খোলামেলা আলোচনার’ ঠিক কয়েক ঘণ্টা আগে এই নাটকীয় সিদ্ধান্তের কথা জানানো হলো।

দিল্লিতে বৈঠক ও নেপথ্য আলোচনা

দলীয় সূত্র জানায়, ৪১ বছর বয়সি এই ক্ষুরধার নেতা গত মঙ্গলবার দিল্লিতে গিয়ে দলের সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করেন এবং ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ দল থেকে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এবং বি এল সন্তোষের (যাকে আন্নামালাইয়ের রাজনৈতিক গুরু ও প্রতিভা অন্বেষণকারী মনে করা হয়) সঙ্গেও তার বৈঠক হয়। সে সময় দলের শীর্ষ নেতৃত্ব তাকে তাড়াহুড়ো না করে কিছুটা অপেক্ষা করতে বলেছিলেন। এরপর নেপথ্যে বেশ কিছু রাজনৈতিক আলোচনা চলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক

পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবার তামিলনাড়ু বিজেপির বর্তমান সভাপতি নাইনার নাগেন্দ্রনকেও জরুরি তলব করে দিল্লিতে নেওয়া হয়। সেখানে আরেক দফা বৈঠকের পর আজ অবশেষে আন্নামালাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করে দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন রাজনৈতিক পথ

আন্নামালাইয়ের ঘনিষ্ঠ সূত্রগুলো ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে জানিয়েছে, তিনি এখন তামিলনাড়ুজুড়ে একটি নতুন ‘গণ-আন্দোলন’ গড়ে তোলার পরিকল্পনা করছেন। এই আন্দোলনের মূল লক্ষ্য হবে তরুণ নেতৃত্ব খুঁজে বের করা এবং তাদের সঠিক রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া। ধারণা করা হচ্ছে, এই আন্দোলনই পরবর্তী সময়ে একটি নতুন রাজনৈতিক দলে রূপ নিতে পারে। বর্তমানে তিনি ‘উই দ্য লিডার্স’ নামে একটি অলাভজনক নেতৃত্ববিষয়ক উদ্যোগ পরিচালনা করছেন, যা তার এই নতুন রাজনৈতিক প্রকল্পের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।