বিএনপির ইচ্ছায় মার্কিন চুক্তি হয়েছে: আসিফ
বিএনপির ইচ্ছায় মার্কিন চুক্তি: আসিফ

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তি নিয়ে সমালোচনার শেষ নেই। বিষয়টি গড়িয়েছিল জাতীয় সংসদেও। চুক্তির আগে বিষয়টি নিয়ে বর্তমান সরকার বিএনপি ও প্রধান বিরোধী দল জামায়াতের সঙ্গে আলোচনা করা হয়েছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ। তার দাবি, বিএনপির ইচ্ছায় মার্কিন চুক্তি হয়েছে।

আসিফের বক্তব্য

মঙ্গলবার (২৬ মে) বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। আসিফ মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে তৎকালীন সরকার কোনও আলোচনা করেনি। বিএনপির পরামর্শে নির্বাচনের তিন দিন আগে এ চুক্তিটি করেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান। এই চুক্তি সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপির ইচ্ছেতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘চুক্তির কোনও কিছু সংশোধন করতে চাইলে বিএনপি করুক বা বাতিলও করতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দেশই চুক্তি বাতিল করেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিসিবি নির্বাচন প্রসঙ্গ

বিসিবি প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ‘এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি। সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে এসব পদে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর করা হয়েছিল। আর এখন ক্রীড়াকে পারিবারিকরণ করেছে বিএনপি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ