বিশ্ব রাজনীতির নতুন মোড়: ইরান চুক্তি, হোয়াইট হাউস হামলা, রাশিয়ার ক্ষেপণাস্ত্র
বিশ্ব রাজনীতির নতুন মোড়: ইরান চুক্তি, হোয়াইট হাউস হামলা

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৪ মে (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরানের সঙ্গে চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে বড় ধরনের অগ্রগতির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি দাবি করেছেন, “তেহরানের সঙ্গে একটি চুক্তির সিংহভাগই চূড়ান্ত বা সমঝোতা করা হয়েছে।” খবর আল-জাজিরা।

হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের কাছের একটি নিরাপত্তা চেকপোস্টে গুলি চালানোর পর মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় এক পথচারীও আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ভারতীয় এবং ভারতীয়-আমেরিকানদের লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্য নিয়ে তৈরি হওয়া উদ্বেগ ও বিতর্ককে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ধরনের মন্তব্যকে সব দেশেই থাকা ‘বোকা মানুষের’ কথা বলে বর্ণনা করেছেন তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে চার দিনের সফরের শুরুতে রবিবার (২৪ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বামীর দেওয়া উপহারে ৪০ কেজি স্বর্ণের মালিক

নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া ‘দেশি ব্লিং’ সিরিজটি নিয়ে এখন ইন্টারনেট দুনিয়ায় তুমুল শোরগোল চলছে। দুবাইয়ে বসবাসরত ভারতীয় ধনী ব্যক্তিদের বিলাসবহুল জীবন নিয়ে তৈরি এই সিরিজটি দর্শকদের কতটা মুগ্ধ করেছে তা নিয়ে বিতর্ক থাকলেও, এর নাটকীয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। বিশেষ করে সিরিজের অন্যতম চরিত্র তাবিন্দা সানপাল ও তার স্বামী আনেক্স হোল্ডিংয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সতীশ সানপালের অবিশ্বাস্য লাইফস্টাইল সবাইকে চমকে দিয়েছে।

কেন এত বিপজ্জনক রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র?

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার দিবাগত রাতে চালানো এক ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার জানিয়েছেন, এই হামলায় রাশিয়া তাদের অত্যন্ত শক্তিশালী এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহার করেছে। চার বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার এই ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা এটি তৃতীয়বার। এই হামলায় ইউক্রেনের রাজধানীর সরকারি দফতরের কাছের বিভিন্ন আবাসিক ভবন ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য চুক্তি কি ভেস্তে দিতে পারে ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন যে, তেহরানের সঙ্গে যেকোনও চূড়ান্ত চুক্তির শর্ত হিসেবে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দাবিতে অটল থাকবেন। রবিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।