হোয়াইট হাউসের বাইরে গুলি: বন্দুকধারী নাসির বেস্ট শনাক্ত
হোয়াইট হাউসের বাইরে গুলি: বন্দুকধারী নাসির বেস্ট শনাক্ত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বাইরে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা চেকপোস্টে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই যুবকের নাম নাসির বেস্ট।

বন্দুকধারীর মানসিক অবস্থা

বন্দুকধারীর হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ বছর বয়সী নাসির বেস্ট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হোয়াইট হাউজের প্রবেশপথের চেকপোস্টগুলোর কাছাকাছি ঘোরাঘুরির কারণে প্রায়ই সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের নজরে আসতেন তিনি। গত বছর যানবাহন চলাচলে বাধা দেওয়া এবং হোয়াইট হাউজের একটি সংরক্ষিত পথচারী নিয়ন্ত্রণ চৌকিতে প্রবেশের মতো অনিচ্ছাকৃত অপরাধের জন্য তাকে দুবার গ্রেফতার করা হয়েছিল। সে সময় ওয়াশিংটন ডিসি পুলিশ এবং সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাকে আটক করলে নাসির দাবি করেছিলেন, তিনি গ্রেফতার হতে চান এবং নিজেকে আধুনিক যুগের যিশু খ্রিস্টের অবতার হিসেবে পরিচয় দেন।

তদন্তের অগ্রগতি

তদন্তকারীরা তাই ধারণা করছেন, নাসিরের এই হামলা মূলত তার মানসিক অস্থিরতার কারণেই ঘটেছে। তবে এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিশ্চিত করতে বর্তমানে আরও তদন্ত চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি জটিলতা

এর আগে, নাসির বেস্টের বিরুদ্ধে হোয়াইট হাউজ প্রাঙ্গণ থেকে দূরে থাকার জন্য একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে তিনি সেই নির্দেশ অমান্য করেন।

ঘটনার বিবরণ

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ মে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় নাসিরে বেস্টকে। এরপর তিনি হঠাৎ অস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে অন্তত একজন পথচারী গুরুতর আহত হন।

ঘটনার পর সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশন পাল্টা গুলি চালিয়ে তাকে ‘নিষ্ক্রিয়’ করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এফবিআইয়ের বক্তব্য

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, তার সংস্থা ঘটনাস্থলে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে