ইরান চুক্তি নিয়ে গভীর উদ্বেগ টেড ক্রুজের
ইরান চুক্তি নিয়ে গভীর উদ্বেগ টেড ক্রুজের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির শর্তাবলি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ক্রুজের অবস্থান

অন্যান্য রিপাবলিকানদের পর এবার এই চুক্তি নিয়ে নিজের ভিন্নমত ও অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন টেক্সাসের এই সিনেটর। সেখানে তিনি লেখেন, ইরানে হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তটি ছিল তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্ত সঠিক ছিল এবং আমরা অসাধারণ সামরিক সাফল্য অর্জন করেছি।

তবে সম্ভাব্য চুক্তির সমালোচনা করে তিনি বলেন, যদি এই সবকিছুর ফলাফল এমন হয় যে ইরানের বর্তমান সরকার, যারা এখনও ইসলামপন্থীদের দ্বারা পরিচালিত এবং ‘আমেরিকার ধ্বংস চাই’ বলে স্লোগান দেয়, তারা এখন শত কোটি ডলার পাবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ও পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হবে এবং হরমুজ প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ ফিরে পাবে, তাহলে এই পরিণতি হবে একটি বিপর্যয়কর ভুল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাম্পের প্রতি সমর্থন

সমালোচনা করা অন্যান্য রিপাবলিকানদের তুলনায় ক্রুজ তার বিবৃতিতে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ করেছেন। তবে তিনি সম্ভাব্য এই চুক্তি থেকে প্রেসিডেন্টকে দূরে রাখার চেষ্টা করে বলেছেন, প্রশাসনের ভেতরের কিছু মহল এই চুক্তি এগিয়ে নিচ্ছে।

ট্রাম্পের প্রশংসা করে এই সিনেটর আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শক্তির মাধ্যমে শান্তিতে বিশ্বাস করেন এবং তার দৃঢ় নেতৃত্ব ইতামধ্যেই আমেরিকাকে অনেক বেশি নিরাপদ করেছে। তার উচিত এই অবস্থান ধরে রাখা, আমেরিকাকে রক্ষা করা এবং তিনি বারবার যে রেড লাইন বা চূড়ান্ত সীমা টেনেছেন, তা কঠোরভাবে কার্যকর করা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ