হরমুজ প্রণালিতে নতুন 'নিয়ন্ত্রিত নৌ অঞ্চল' গড়লো ইরান
হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য ইরানের নবগঠিত পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি ওই এলাকায় একটি 'নিয়ন্ত্রিত নৌ অঞ্চল' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্ষমতায় এসেই বিতর্কে বিজয়, বিরোধীদের চাপে টেন্ডার প্রত্যাহার
তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগমের নবনির্বাচিত সরকার একটি সরকারি টেন্ডার জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, নির্দিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই পুরো প্রক্রিয়াটি সাজানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
মাত্র ৩৮ মাসে যেভাবে বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন বানালো চীন
সদ্য সমাপ্ত গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই-প্রোফাইল সফরসঙ্গী দলের অংশ হিসেবে চীন সফর করেন ইলন মাস্ক। সফরকালে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ চীনের চংকিং ইস্ট রেলওয়ে স্টেশন নির্মাণের একটি ভিডিও শেয়ার করেন, যা বর্তমানে বিশ্বের বৃহত্তম রেলওয়ে স্টেশন।
প্রত্যাশার চেয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে ইরানের সেনাবাহিনী
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সামরিক সক্ষমতা পুনর্গঠনে দ্রুত কাজ করছে ইরান। একইসঙ্গে আবারও ড্রোন উৎপাদন শুরু করেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক সপ্তাহের মধ্যেই ইরান যেভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধারে এগিয়েছে, তা মার্কিন গোয়েন্দা মহলকে বিস্মিত করেছে। কারণ তাদের ধারণা ছিল এই পুনর্গঠন প্রক্রিয়ায় আরও বেশি সময় লাগবে।
মাদ্রাসায় 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সদ্য গঠিত নতুন সরকার একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। সব সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম' বাধ্যতামূলক করার পর এবার রাজ্যের প্রতিটি অনুমোদিত মাদ্রাসাতেও এই নিয়ম সম্প্রসারিত করলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সব মাদ্রাসার দৈনিক কার্যসূচিতে 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছেন।
চীন-পাকিস্তানের ৭৫ বছরের সম্পর্ককে 'লৌহ ভ্রাতৃত্ব' বলা হয় কেন
২১ মে পাকিস্তান ও চীন তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করছে। ছয় দশকেরও বেশি সময় আগের সেই শাক্সগাম উপত্যকার ঘটনাই মূলত এই দুই বিপরীতধর্মী দেশের মধ্যকার বিরল বিশ্বাসের প্রাথমিক ইঙ্গিত দেয়, যার মূলে রয়েছে ভারতের সঙ্গে উভয়ের যৌথ শত্রুতা। একদিকে কট্টর কমিউনিস্ট ও ধর্মনিরপেক্ষ এক রাষ্ট্র, অন্যদিকে ধর্মের ভিত্তিতে জন্ম নেওয়া একটি দেশ; এই দুই অসম অংশীদারকে এক সুতোয় বেঁধেছে ভূ-রাজনীতি।



