কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের

কিউবার কমিউনিস্ট সরকারের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ মে) ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে দুই দেশের দীর্ঘদিনের শীতল যুদ্ধকালীন বৈরিতার সম্পর্ককে এক নতুন তলানিতে নিয়ে ঠেকেছে।

মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী নীতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য যে আগ্রাসী নীতি নিয়েছেন, এই পদক্ষেপ তারই অংশ। ১৯৫৯ সালে রাউল কাস্ত্রোর প্রয়াত ভাই ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বিপ্লবের পর থেকে দেশটিতে কমিউনিস্টরা ক্ষমতায় রয়েছে।

১৯৯৬ সালের ঘটনা

রাউল কাস্ত্রো ও কিউবান সামরিক বাহিনীর পাঁচ পাইলটের বিরুদ্ধে আনা এই অভিযোগের সূত্রপাত ১৯৯৬ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে। ওই বছর কিউবার নির্বাসিত নাগরিকদের একটি সংগঠনের পরিচালিত বিমান লক্ষ্য করে গুলি চালিয়ে তা ভূপাতিত করেছিল কিউবার যুদ্ধবিমান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের চারটি খুনের অভিযোগ এবং দুটি বিমান ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে কিউবায় জনসমক্ষে আসা এই বর্ষীয়ান নেতা দ্বীপরাষ্ট্রটি ছেড়ে গেছেন বা তাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করা হবে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিরল ফৌজদারি মামলা

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বিদেশি নেতার বিরুদ্ধে এমন ফৌজদারি মামলা করার ঘটনা বেশ বিরল। একে পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব বিস্তারে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার কানেকটিকাটের নিউ লন্ডনে কোস্ট গার্ড অ্যাকাডেমির এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘হাভানার উপকূল থেকে শুরু করে পানামা খালের তীর পর্যন্ত আমরা সব আইনহীনতা, অপরাধ এবং বিদেশি আগ্রাসনের শক্তিকে তাড়িয়ে দেব।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিউবার প্রতিক্রিয়া

এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কিউবা নিজের ভূখণ্ড রক্ষায় বৈধভাবেই ওই বিমানগুলো ভূপাতিত করেছিল। এই মামলা কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ন্যায়সংগত করার একটি রাজনৈতিক চাল মাত্র, যার কোনো আইনি ভিত্তি নেই।

সূত্র: রয়টার্স