সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: বিমানমন্ত্রী
সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বুধবার (২০ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। যে বিমানবন্দরে যাত্রীসেবা বেশি হবে ও সুযোগ-সুবিধা বাড়বে এবং যা দেশের ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

তিনি আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। তিনি জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত নেতারা

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিন আকতার সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, যুবদলের আহ্বায়ক তারেক আজিজিসহ নীলফামারী জেলা ও উপজেলার নেতারা। পরে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ