ট্রাম্পের দাবি, ইরান চুক্তি করতে মরিয়া, যুদ্ধ শিগগির শেষ হবে
ট্রাম্প: ইরান চুক্তি করতে মরিয়া, যুদ্ধ শিগগির শেষ হবে

ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি। ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তার ভাষায়, ‘তারা (ইরান) মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়; তারা এতে ক্লান্ত।’

পারমাণবিক অস্ত্র ইস্যুতে কঠোর অবস্থান

পারমাণবিক ইস্যু নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ‘তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের বিষয়টি রয়েছে, তবে আমরা তাদের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।' মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা দারুণ একটি কাজ করেছি। আমার মনে হয়, আমরা খুব দ্রুত এর সমাপ্তি টানতে যাচ্ছি। তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং আশা করছি, আমরা খুব সুন্দরভাবেই বিষয়টি সম্পন্ন করব।’

সিনেটে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করতে মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট একটি 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব এগিয়ে নেয়ার পক্ষে ভোট দিয়েছে। সূত্র: আল-জাজিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ