চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিস থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম নরেন ধর (৩৮)। তিনি ভারতীয় নাগরিক এবং ওই কমিশনে প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে অফিস ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, নরেন ধর অফিস ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে থাকতেন। সেখান থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি আরও জানান, কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ অজানা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মরদেহে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ