ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে ইয়াবা মামলার আসামির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে ইয়াবা মামলার আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামি কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির পরিচয়

ওই ব্যক্তির নাম মরন মিয়া (৪০)। তিনি নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

কারাগারে অবস্থান ও অসুস্থতা

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৯ মে থেকে মরন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কারাগারের চিকিৎসক শাখাওয়াত হোসেন তানভীর বলেন, ‘মরন মিয়াকে কারাগারেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।’

জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ৯ মে মরন মিয়া কারাগারে আসেন। সোমবার সকালে অসুস্থবোধ করলে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। জেলা সদর হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।’

ঘটনার পর থেকে কারাগারে শোকের ছায়া নেমে এসেছে। মরন মিয়ার পরিবারের কাছে খবর পৌঁছালে তারা হাসপাতালে ছুটে যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ