প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদেশি প্রতিনিধিদের সাক্ষাৎ
মঙ্গলবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্ক, ভুটান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।


