সংসদে অমনোযোগী স্বাস্থ্যমন্ত্রীকে স্পিকারের 'সো বিজি' তিরস্কার
সংসদে অমনোযোগী স্বাস্থ্যমন্ত্রীকে স্পিকারের 'সো বিজি'

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনকে অমনোযোগী দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। স্পিকার দুবার ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী’ বলে সম্বোধন করলেও স্বাস্থ্যমন্ত্রী তা খেয়াল করেননি। তখন স্পিকার বলেন, ‘সো বিজি।’ পরে স্বাস্থ্যমন্ত্রী সতর্ক হলে স্পিকার বলেন, ‘আপনার উদ্দেশে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন।’

মঙ্গলবারের সংসদ অধিবেশনে ঘটনা

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য বিলকিস ইসলাম তার নোটিশের বিষয়ে বক্তব্য দেন।

মুঠোফোন ব্যবহারে সতর্কতা

একই অধিবেশনে বিল নিয়ে আলোচনার সময় একজন সংসদ সদস্যকে প্রকাশ্যে মুঠোফোন ব্যবহার করতে দেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার আরও বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ