চীন থেকে ঋণের আশ্বাস পেয়েছে কি না, প্রশ্ন রুমিন ফারহানার
চীন থেকে ঋণের আশ্বাস পেয়েছে কি না, প্রশ্ন রুমিন ফারহানার

ত্রয়োদশ জাতীয় সংসদে অর্থবিলের সংশোধনী নিয়ে আলোচনায় স্বতন্ত্র সংসদ-সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রতি চীন সফরে বাংলাদেশ কি কোনো ঋণের আশ্বাস পেয়েছে? যদি পেয়ে থাকে, তাহলে তার পরিমাণ কত এবং বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কি না? এসব বিষয়ে সরকারকে স্পষ্ট করার আহ্বান জানান তিনি। সোমবার (২৯ জুন ২০২৬) সংসদে এ কথা বলেন রুমিন ফারহানা। স্পিকার হাফিজউদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

পররাষ্ট্রমন্ত্রীর অস্বস্তি

রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, 'আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে না?' তবে দেশের অর্থনৈতিক বাস্তবতাকেও উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।

বাজেট ঘাটতি নিয়ে প্রশ্ন

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, আর আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে শুধু ঘোষিত ঘাটতিই নয়, প্রতি বছরই রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, বাস্তবে তা অর্জন করা সম্ভব হয় না। ফলে প্রকৃত ঘাটতি আরও বেড়ে যায় এবং দেশকে দেশি-বিদেশি ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চীনের ভূমিকা

রুমিন ফারহানা চীনের কাছ থেকে ঋণ ও বিনিয়োগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় চীনের মতো বন্ধু দেশের সহায়তা প্রয়োজন, কিন্তু সেই সহায়তার শর্ত ও পরিমাণ সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ