জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন। মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ। রোববার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

একক মাস্টারমাইন্ডের ধারণা প্রত্যাখ্যান

তিনি বলেন, ‘একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।’ এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সরকারদলীয় সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিরোধীদলীয় নেতা তাদের সঙ্গে বলেছিলেন, এ আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান। কাজেই যে বড় ধরনের বাজেট নিয়ে তারা চিন্তিত, তার কোনো কারণ নেই। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

ডা. শফিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘উনি আমার একটা বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি বক্তব্য রেখেছি, কিন্তু সময়টা আপনি সঠিকভাবে বলেননি। এ সময়টা ছিল ২৪ সালের এপ্রিল। আর পরিবর্তনটা হয়েছে ২৪-এর আগস্টে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভ্যুত্থানের নেতৃত্ব ও যুব সমাজের ভূমিকা

তিনি আরও বলেন, ‘যাদের নেতৃত্বে অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই অন্তর থেকে তাদের সম্মান করি, ভালোবাসি। তাদের জায়গাটা ঠিক রাখতে হবে।’ ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, ড. ইউনূস আমেরিকায় গিয়ে একজনকে মাস্টারমাইন্ড বলেছিলেন। তিনি তার ওই কথার প্রতিবাদ করে বলেছিলেন, আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড তারা মানেন না। ‘আমাদের যুব সমাজকে কৃতিত্ব দিতে চাই। আর মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি মানুষ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ