এনসিপির ক্ষমতায় গেলে বাগেরহাটে খানজাহান আলী বিশ্ববিদ্যালয়
এনসিপির ক্ষমতায় গেলে বাগেরহাটে বিশ্ববিদ্যালয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।

তিনি জানান, এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে হযরত খানজাহান আলী (রহ.)-এর নামে। বাগেরহাটে এসে তিনি প্রথমে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি বলেন, ‘এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক খানজাহান আলী (রহ.)-এর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, এনসিপি নেতা আলামিন খান সুমনসহ স্থানীয় নেতাকর্মী, ছাত্রশক্তির নেতাকর্মী এবং এনসিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে তিনি বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের ঘোড়াদীঘির দক্ষিণ পাশে বৃক্ষরোপণ করেন এবং মসজিদে সব নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ