মুরগি নিয়ে আছি, পুলিশ আমার হাতে নেই: সংসদে প্রাণিসম্পদমন্ত্রী
মুরগি নিয়ে আছি, পুলিশ আমার হাতে নেই: প্রাণিসম্পদমন্ত্রী

জাতীয় সংসদে মঙ্গলবার (৭ জুলাই) এক সম্পূরক প্রশ্নোত্তর পর্বে হাস্যরসের সৃষ্টি হয়। সংরক্ষিত আসনের বিএনপির সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকায় নৌ পুলিশের থানা স্থাপনের দাবি জানালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ মজার ছলে বলেন, ‘মুরগি নিয়ে আছি, পুলিশ তো আমার হাতে নাই।’

নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন

ফরিদা ইয়াসমিন প্রথমে পানিসম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য শুরু করেন। পরে তিনি নদীপথে নিরাপত্তাব্যবস্থার প্রসঙ্গ তুলে নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন জানান। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমদ জানতে চান, তিনি নৌ পুলিশের থানা চাইছেন কিনা। জবাবে ফরিদা ইয়াসমিন বলেন, তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন করছেন।

স্পিকারের নির্দেশনা

এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের দিকে তাকিয়ে বলেন, ‘মাননীয় প্রাণিসম্পদমন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ? কিছু উত্তর দিন।’ জবাবে মন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘মুরগি নিয়ে আছি, পুলিশ তো আমার হাতে নাই।’ মন্ত্রীর এই জবাবে সংসদে হাসির রোল পড়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্ত্রীর ব্যাখ্যা

তবে মন্ত্রী আরও বলেন, ওই এলাকায় কেউ যদি তার ‘রিজার্ভের মাছ’ ধরে, সে ক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন। মন্ত্রী বলেন, ‘এছাড়া আমার কিছ– করার নাই।’ পরে স্পিকার সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ করে এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করার পরামর্শ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ