রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে দালাল চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা। আটক যুবকের নাম আসলাম (২১)। বুধবার (৮ জুলাই) দুপুরে হাসপাতালের ২ নম্বর ভবনের সপ্তম তলা থেকে তাকে আটক করা হয়।
আনসার বাহিনীর অভিযান
বুধবার রাত আনসার বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক যুবক হাসপাতালে যাওয়া সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে ফুসলিয়ে বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিতেন। বুধবারও এমন চেষ্টাকালে তাকে আটক করা হয়।
পুলিশের কাছে সোপর্দ
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক দালালকে চকবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।



