মদপানে লাইসেন্স বাধ্যতামূলক: সংসদে প্রশ্ন স্বতন্ত্র এমপির
মদপানে লাইসেন্স বাধ্যতামূলক: সংসদে প্রশ্ন স্বতন্ত্র এমপির

জাতীয় সংসদে মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার বিধান নিয়ে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রশ্ন তোলেন।

মদপানের লাইসেন্স: কোন দেশের আইন?

সংসদ সদস্য ইকবাল বলেন, ‘গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন আমি জানি না।’ তিনি মদ ও মাদকের আইনি অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটা কথা না বললেই নয়। মদ কি মাদক?’

পুলিশের হয়রানির অভিযোগ

এ সময় তিনি অভিযোগ করেন, মদসংক্রান্ত আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ অপ্রয়োজনীয় হয়রানির সুযোগ পাচ্ছে। তাঁর ভাষায়, ‘পুলিশ একটা ব্যবসা পাইছে। এক বোতল মদ পাইলে মানুষকে মামলা দেয়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের বাজেট

বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সন্তোষজনক নয় এবং তা মোকাবিলায় পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশি ভালো না। এ জন্য পুলিশের বাজেট বাড়ানো দরকার।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ