জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
গণমাধ্যমে ব্যাখ্যা
বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান এ কারণ জানান। জেবা আমিন বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি, তাই না? তো এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? আনপেইভড রোড আর ডার্ট রোড বললে তো বুঝতেন না। এজন্য আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।”
রংপুর-৬ এর এমপির উল্লেখ
আমাদের রংপুর-৬ এর যিনি সংসদ সদস্য, তিনি প্রথমে বলেছেন ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করে এমপি বলেন, “আমি রংপুর-৬ এ যাতে কাজগুলো সুন্দর করে হয়, ওই জন্য ‘কাঁচা রাস্তা’ উল্লেখ করেছি।”
সংসদে পূর্ববর্তী বক্তব্য
এর আগে, মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় জেবা আমিন খান সড়কের বেহাল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। পূর্ববর্তী সরকারের সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের জন্য কার্যকর উন্নয়ন হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এসব কারণে এখনো দেশের বিভিন্ন স্থানে কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং জনগণ ভোগান্তিতে রয়েছে। একইসঙ্গে বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিক্রিয়া
এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়।



