জামায়াত এমপিকে মাইক্রোওভেন দেওয়ার অফার, পাল্টা জবাব শফিকুরের
জামায়াত এমপিকে মাইক্রোওভেন অফার, পাল্টা শফিকুর

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানের মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দা চাওয়া নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেন, তিনি মিজানুর রহমানকে নিজের তরফ থেকে মাইক্রোওভেন দিতে চান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ জানান।

পার্থের বক্তব্য ও শফিকুরের পাল্টা

আন্দালিভ রহমান পার্থ বলেন, জামায়াত এমপির এ দাবি সংসদকে ইফেক্ট করেছে এবং এটি লজ্জার। তিনি সংসদে মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, ‘আমার ভাই, যেহেতু মন্তব্য করেছেন, উনি (মিজানুর রহমান) চান। আমি ওনাকে বিব্রত না করে, আগামীতে ওনার যদি পর্দা, মাইক্রোওভেন লাগে, তাহলে আমি আমার তরফ থেকে দিতে চাই।’

পার্থের বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘ওনার কাছে চাইছে নাকি?’ তিনি উল্লেখ করেন, মিজানুর রহমান নিজের জন্য নয়, বরং সংসদ সদস্যদের সরকারি ফ্ল্যাটের জন্য এসব চেয়েছেন। শফিকুর বলেন, ‘উনি তো (পার্থ) বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিজে থেকে অফারও দিয়ে দিলেন, সব দিয়ে দেবেন। আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত, এখানে দাঁড়িয়ে কারও সম্মানে আঘাত করব না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্পিকারের মন্তব্য

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি পয়েন্ট অর্ডারের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাজেট আলোচনায় একজন সদস্য তাঁর সুবিধা-অসুবিধার কথা বলেছেন, যা তিনি নিজের জন্য চাননি, বরং সরকারি ভবনে থাকা এমপিদের জন্য চেয়েছেন। স্পিকার আরও বলেন, ‘আমি মনে করি, এটা না বললেও হতো, জনমনে অন্য ধরনের ধারণা হতে পারে। তবে এটি তো তাদের প্রাপ্য হতে পারে, এমন কোনো বড় জিনিস নয়। সামান্য জিনিস নিয়ে তর্কবির্তক চাই না।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্দালিভকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেভাবে আপনি একজন সদস্যকে অফার করেছেন, তাকে দেবেন, এটাও তার জন্য অসম্মানজনক হতে পারে। উনি নিজের জন্য চাননি, যেসব সংসদ সদস্য সরকারি বাড়িতে বসবাস করেন, তাদের জন্য চেয়েছেন। এ নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।’

পটভূমি

বুধবার (১৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মিজানুর রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি জানান। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বৃহস্পতিবার এ নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক হয়।