ভারত থেকে ২০০ ব্রডগেজ রেল কোচ আসছে, ইউরোপীয় ব্যাংকের অর্থায়নে
ভারত থেকে ২০০ ব্রডগেজ রেল কোচ আসছে

ভারত থেকে ২০০ ব্রডগেজ রেল কোচ আসছে, ইউরোপীয় ব্যাংকের অর্থায়নে

জাতীয় সংসদে সড়ক ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি বছরেই ভারত থেকে রেলের ২০০টি ব্রডগেজ কোচ আনার প্রক্রিয়া শুরু হবে। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াত দলীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

নতুন কোচ সংযোজন ও রেল পরিকল্পনা

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রকল্পের আওতায় জুন ২০২৬ থেকে ২০২৭ সালের ডিসেম্বর নাগাদ ২০০টি ব্রডগেজ ক্যারেজ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা যায়। ক্যারেজগুলো পাওয়া সাপেক্ষে নতুন ট্রেন পরিচালনার জন্য বাংলাদেশ রেলওয়ে রুট নির্ধারণে উদ্যোগ নেবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে তিন হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে, যার মধ্যে ব্রডগেজের পরিমাণ এক হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার।

বিএনপি–দলীয় সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, বিভিন্ন প্রকল্পের অধীনে ব্রডগেজ এবং ডুয়ালগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে। সরকারদলীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নে তিনি বলেন, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চালু আছে। ভারত থেকে কোচগুলো আসা শুরু হলে উত্তরবঙ্গের কিছু জেলাতে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ রেল উন্নয়ন প্রকল্প

মন্ত্রী আরও জানান, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে। এই উদ্যোগগুলো রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও দক্ষ ও আধুনিক করতে সহায়ক হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সড়ক পরিবহন সংক্রান্ত ঘোষণা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, শিগগির এসি বাস ও মিনিবাসের ভাড়া তালিকা তৈরি করা হবে। সেটি গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারদলীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে দেশের সড়ক-মহাসড়কে চলাচলরত গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জিপিএস প্রযুক্তি চালু হলে গণপরিবহনের অবস্থান ও গতি সহজে পর্যবেক্ষণ করা যাবে। এতে সড়কে যত্রতত্র থামিয়ে ওঠানামা করা ও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কোনো গণপরিবহন সড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম ও ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ হবে এবং সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য মন্ত্রণালয়ের ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রয় কার্যক্রমে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে ক্রয় কার্যক্রমে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মচারী বিধিমালা অনুসারে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।

সরকারদলীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের আওতাধীন ২৫টি মিলের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৯টি মিল চালু আছে। বন্ধ পাটকলগুলো চালু করার পরিকল্পনা আছে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাকি মিলগুলো চালু করা সম্ভব হবে বলে আশা করা যায়।

সরকারদলীয় সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে সহায়তা প্রদানের জন্য ছয়টি বিভাগীয় শহরে নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং ‘সেফ হোম’ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮৭ লাখের বেশি কলে সেবা প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে ৩৭টি ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে।