সংসদের নবম দিনে আইনমন্ত্রীর ধৈর্যের পরামর্শ ও হাসপাতালের নাম 'রেফার্ড টু ঢাকা'
সংসদে আইনমন্ত্রীর ধৈর্য পরামর্শ, হাসপাতালের নাম 'রেফার্ড টু ঢাকা'

সংসদের নবম দিনে আইনমন্ত্রীর ধৈর্যের পরামর্শ ও হাসপাতালের নাম 'রেফার্ড টু ঢাকা'

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনটি ছিল সোমবার (৬ এপ্রিল), যেখানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তবে এই অধিবেশনে উঠে এসেছে কিছু ছোটখাটো ঘটনা ও মন্তব্য, যা জনমনে আলাদা করে নজর কেড়েছে। এসব টুকিটাকি বিষয় কখনো বিতর্ক উসকে দিয়েছে, আবার কখনো হাস্যরসের সৃষ্টি করেছে। এই প্রতিবেদনে সংসদের এমনই কিছু উল্লেখযোগ্য টুকিটাকি ঘটনা তুলে ধরা হলো।

বিরোধীদলের নেতাদের ধৈর্য ধরতে বললেন আইনমন্ত্রী

সুপ্রিমকোর্টের বিচারক রহিতকরন বিল ২০২৬ উত্থাপনের সময় বিরোধীদলের এক সংসদ সদস্য হাত তুলে কথা বলতে চাইলে আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান তার উদ্দেশে বলেন, "আগে আমরা কি বলি দেখেন তারপর হাত তোলেন। আগেই এতো অধৈর্য হবার দরকার নাই।" এরপরেও বিরোধীদলের নেতা দাঁড়িয়ে থাকলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার উদ্দেশে বলেন, "মাননীয় সদস্য দয়া করে আপনি আপনার আসন গ্রহণ করুন। ইউ উইল বি গিভেন দ্যা অপচুনিটি, প্লিজ টেক ইউর সিট।"

হাসপাতালের নাম হয়ে গেছে 'রেফার্ড টু ঢাকা'

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনে নিজের আসনের চিকিৎসা ব্যবস্থার কথা তুলে ধরে বলেন, "আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা বাধ্য হয়ে অধিকাংশ রোগীদের রাজশাহী ও ঢাকা রেফার্ড করে দেন। হসপিটালের নামটাই যেন হয়ে গিয়েছে 'রেফার্ড টু ঢাকা বা রাজশাহী'।" তিনি আরও বলেন, জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও সেখানে চক্ষু ও মানসিক রোগের চিকিৎসা নেই, চিকিৎসকও নেই। রোগীদের জন্য নেই কোনো স্ক্যান বেড। ডায়ালাইসিস, সিসিইউ, আইসিইউ, সিটিস্ক্যান, এমআরআই এর জন্য অবকাঠামো থাকলেও কোনো আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসক দেয়া হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাই নাই শুনতে শুনতে আমরা ক্লান্ত

এক সংসদ সদস্যের বক্তব্যের প্রসঙ্গ টেনে নিজের নির্বাচনি এলাকার অবস্থা তুলে ধরেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, "ইউ আর প্রিভিলেজড, আপনি আপনার কনস্টিটিউয়েন্সি সম্পর্কে বলতে পারছেন। আমি পারছিনা। আমাদের ওখানেও একই অবস্থা, ৩৬ কন ডাক্তারের মধ্যে মাত্র ১৪ জন আছে একটা উপজেলায়। এম্বুল্যান্স আছে ড্রাইভার নেই। এরকম নাই নাই নাই শুনতে শুনতে আমরা খুবই ক্লান্ত।"

সংসদের এই অধিবেশনে দেখা গেছে, আইন প্রণয়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ের চিকিৎসা সংকট ও রাজনৈতিক বিতর্কও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে।