সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী বিজয়ী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলেও জানিয়েছে ইসি।

রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

সোমবার (৪ মে) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি আসনে একজন প্রার্থী থাকায় নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। কমিশনের কাছে নথি পাঠানো হয়েছে এবং তাকে নির্বাচিত ঘোষণার গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

জানা যায়, সরকারি চাকরি থেকে পদত্যাগ করার পর ৩ বছর অতিক্রান্ত না হওয়ায় জামায়াত জোটের এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর তড়িঘড়ি করে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকাল ৪টা বাজার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতের নির্দেশ

তখন নুসরাত আদালতের শরণাপন্ন হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে সংস্থাটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মনিরা শারমিনের রিট

এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেতে মনিরা শারমিন আদালতে রিট করেন এবং নির্বাচন কমিশনকে চিঠি দেন যে, আদালতের শুনানি শেষ না হওয়া পর্যন্ত যেন নুসরাতের গেজেট প্রকাশ করা না হয়। তবে সোমবার মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা ওই রিট আবেদনটি শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের এক বিচারপতি এবং রিট আবেদনকারী একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিটটি শুনানির জন্য অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। রিটটি মঙ্গলবার শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।

কমিশনারের মন্তব্য

এর আগে আজ বিকালে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আদালতের কোনো তথ্য এখনও পর্যন্ত (বিকেল) তারা পাননি। তিনি বলেন, মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। তারা আজকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে যদি তার বিষয়ে কোনো তথ্য না আসে, তাহলে নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করবেন।