কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব
কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব চ্যাম্পিয়ন

ঢাকা কলেজ বিতর্ক ক্লাবকে পরাজিত করে এটিএন বাংলার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব। শনিবার (২ মে) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ও অংশগ্রহণকারী

বিতর্কের বিষয় ছিল – ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতি জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির প্রধান কারণ।’ এই প্রস্তাবে সরকার দল হিসেবে অংশ নেয় কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব এবং বিরোধী দল হিসেবে ছিল ঢাকা কলেজ বিতর্ক ক্লাব।

কবি নজরুল সরকারি কলেজের পক্ষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কলেজ বিতর্ক ক্লাবের সহ-সভাপতি তাহমিনা আক্তার খুকুমণি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক ফখরুল আজিজ, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক ইউশা বিন আলম এবং কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়ী বিতার্কিকের প্রতিক্রিয়া

জয়ী বিতার্কিক ইউশা বিন আলম বলেন, “ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অত্যন্ত আনন্দের। বিতর্ক ক্লাব আমার একটি পরিবার, এই পরিবারের অর্জনে যে সুখানুভূতি হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই চ্যাম্পিয়ন ট্রফি অর্জনে আমি নিজেও অংশীদার। বিতর্ক ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করি।”

উপদেষ্টার মন্তব্য

জয়ের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা জাকারিয়া বারি সাগর বলেন, “আমাদের ক্লাবের সবাই অসাধারণ বিতার্কিক। আজকের এই বিজয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসিফ আলমগীর সাগরকে উৎসর্গ করা হয়েছে। তারও এই টিমের হয়ে বিতর্ক করার কথা ছিল। দুঃখজনক বিষয় হলো গতকাল (১ মে) রাতে তার বাবা ইন্তেকাল করেছেন।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ