ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক হলেন ইসহাক সরকার
ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার মাত্র একদিন পরেই দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পদে নিযুক্ত হয়েছেন। শনিবার রাতে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

আহ্বায়ক কমিটি চূড়ান্ত

ইসহাক সরকার জানান, শনিবার রাতেই ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই এই কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এনসিপি।

সদস্য সচিব এসএম শাহরিয়ার

জানা গেছে, আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদে বহাল রাখা হয়েছে এসএম শাহরিয়ারকে। তিনি পূর্ববর্তী কমিটিতেও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এনসিপিতে যোগদান

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত এক অনুষ্ঠানে ইসহাক সরকার তার সমর্থকদের নিয়ে মিছিল করে এনসিপিতে যোগ দেন। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যান্য যোগদানকারী

একই অনুষ্ঠানে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এনসিপিতে যোগ দেন। তাদের মধ্যে রয়েছেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ