শ্যামনগরে বিপুল মাদক ও ভারতীয় ওষুধসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্যামনগরে বিপুল মাদক ও ভারতীয় ওষুধসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর থেকে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ওষুধসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব ৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, র‍্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্প শনিবার (৪ জুলাই) সকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে উদ্ধার বিপুল মাদক

এ সময় ১৮৮১ বোতল ফেনসিডিল, ১৪৮০ পাতা ভারতীয় ওষুধ, ৯৬ হাজার ভারতীয় পাতার বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে উদ্ধার মাদকদ্রব্য, ওষুধ ও পাতাবিড়িসহ আসামিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের অভিযান অব্যাহত

সিপিসি-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ