রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

রাজশাহী নগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক নির্যাতনের ঘটনা ঘটেছে। রোববার (১১ মে) ঘটনার একটি ভিডিও সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।

ভিডিওতে যা দেখা গেছে

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তুষারকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুই যুবক তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। নির্যাতন শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ এরপর ক্যামেরা চালুর পরপরই নির্যাতন শুরু হয়। ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নির্যাতনের সময় তুষার চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু তারপরও মারধর চলতে থাকে।

পুলিশের তদন্ত

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

ওসি আরও বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া দুটিই আইনের দৃষ্টিতে অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ