দুর্নীতি ও সন্ত্রাসে রাজনৈতিক পরিচয় দেখবে না সরকার: প্রধানমন্ত্রী
দুর্নীতি ও সন্ত্রাসে রাজনৈতিক পরিচয় দেখবে না সরকার

দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই নির্দেশনা দেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জোর

প্রধানমন্ত্রী এসময় বলেন, যেকোন মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। তিনি আরও জানান, নিরাপদ ও মানবিক দেশ গঠনে কাজ করছে সরকার। নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশের আহ্বান

সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার চিরস্থায়ী নয়, একইভাবে কারও পদ-পদবীও ক্ষণস্থায়ী। এ কারণে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশবাহিনীর প্রত্যাশা তুলে ধরেন সরকারপ্রধান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ