চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের পোস্টার সাঁটানোর ভিডিও ভাইরাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের পোস্টার ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার সাঁটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পোস্টারগুলিতে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়েছে।

ঘটনার বিবরণ

আজ সোমবার সকালে পোস্টার সাঁটানোর একটি ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকের একাধিক আইডি ও পেজে শেয়ার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাতে এসব পোস্টার সাঁটানো হয়েছে। তবে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেনের কোথাও এসব পোস্টার দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এক মিনিটের। সেখানে দেখা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন নগরের বটতল স্টেশনে অবস্থান করছে। ভিডিওতে শাটল ট্রেনে সাঁটানো দুটি পোস্টার দেখা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে এভাবে পোস্টার লাগানো সম্ভব নয়। বটতল স্টেশনে হয়তো কেউ লাগাতে পারে। আমাদের এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘এরা পোস্টার লাগায়, আবার নিজেরা ছেঁড়ে। পোস্টার লাগানোর ভিডিও কখনো ফেসবুকে দেয়, কখনো গণমাধ্যমকে জানায়। নতুন করে পোস্টার লাগানোর কোনো বিষয়ে কেউ আমাদের কিছুই জানায়নি।’

পুলিশের অবস্থান

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান বলেন, ‘কেউ বিষয়টি পুলিশকে অবহিত করেনি। তবে আমরা সচেতন রয়েছি। এ ঘটনায় কাউকে শনাক্ত করতে পারলে ছাড় দেওয়া হবে না। আমাদের আড়ালে কিছু লোক হয়তো এ কাজ করেছে।’

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। জেলা থেকে আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগ, চট্টগ্রাম বিভাগ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ