জামিনে বেরিয়েই প্রেমিকার ভাইয়ের ছুরিকাঘাতে নিহত যুবক
জামিনে বেরিয়েই প্রেমিকার ভাইয়ের হাতে খুন যুবক

ধামরাইয়ে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন

ঢাকা জেলার ধামরাই উপজেলায় জেল থেকে জামিনে বেরিয়ে প্রেমিকার ভাইয়ের হাতে খুন হয়েছেন ফিরোজ কবির নামে এক যুবক। রোববার (১০ মে) ভোরে পুলিশ অভিযুক্ত প্রেমিকার ভাই জহুরুল ইসলামকে আটক করেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জয়নাল আবেদিনের ছেলে জহিরুল ইসলাম (৪২) একই এলাকার শাহজাহানের ছেলে শাহীনকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। রোববার ভোর রাতে ধামরাইয়ের গাংগুটিয়া এলাকার একটি বাড়ি থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়। নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে। নিহত ও অভিযুক্ত উভয়ের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশের বক্তব্য

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, মাদককারবার নিয়ে তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। একই সঙ্গে জহুরুলের বোনের সঙ্গে প্রেম থাকায় তার পরিবার নিহত ফিরোজের ওপর বিরক্ত ছিল। বিগত ৪-৫ দিন আগেই সে কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে এবং তার বোনের সঙ্গে ডেটিং করে। শনিবার রাতে তাদের দেখা হলে জহুরুল তার বোনকে উত্ত্যক্ত করা নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়। একপর্যায়ে জহুরুল তার সহযোগী শাহিনকে নিয়ে ফিরোজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি নাজমুল আরও জানান, শনিবার রাত ১০টার দিকে ঈদগাহ মাঠের কাছে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।