ঠাকুরগাঁওয়ে একদিনে ৪ অপমৃত্যু, বিয়ের আগে যুবকের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ে একদিনে ৪ অপমৃত্যু, বিয়ের আগে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে একদিনে পৃথক চারটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) দিবাগত রাত থেকে রোববার (৩ মে) বেলা ১১টার মধ্যে জেলার সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও ভূল্লী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। পারিবারিক কলহ, যৌতুক নিয়ে বিবাদ এবং অসুস্থতায় চারজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

সৌরভের আত্মহত্যা

সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামে বিয়ের মাত্র একদিন আগে বিষপান করে আত্মহত্যা করেছেন সৌরভ (২২) নামে এক শিক্ষার্থী। রোববার সকালে তার বিয়ের দিন নির্ধারিত ছিল। নিহতের পরিবার জানায়, বিয়ের যৌতুক হিসেবে বাবার কাছে মোটরসাইকেল দাবি করেছিলেন সৌরভ। এ নিয়ে মনোমালিন্য হলে শনিবার রাতে তিনি ঘরে থাকা গ্যাস ট্যাবলেট সেবন করেন। মুমূর্ষু অবস্থায় তাকে দিনাজপুর স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মালতি বালার আত্মহত্যা

রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে মালতি বালা (৫৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। স্বজনরা জানান, মালতি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। শনিবার বিকালে স্বামীর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার পর অভিমানে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তানজিনের ঝুলন্ত লাশ উদ্ধার

ভূল্লী থানার কিসামত শুখানপুকুরী গ্রামে তানজিন আক্তার লিপি (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৭ এপ্রিল স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসা লিপি শনিবার সন্ধ্যায় নিজ ঘরের তীরে গলায় ফাঁস দেন। তবে তার আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাহেরের মৃত্যু

বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া গ্রামে মৃগী রোগে আক্রান্ত তাহের (৪০) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ঘাস কাটতে গিয়ে তিনি নিখোঁজ হন। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্বজনদের ধারণা, ঘাস কাটার সময় হঠাৎ মৃগী রোগের কারণে তিনি পানিতে পড়ে ডুবে মারা যান।

পুলিশের বক্তব্য

পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিটি ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে।

সমাজবিজ্ঞানীদের উদ্বেগ

জেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজবিজ্ঞানীরা। বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক মনতোষ দে বলেন, হতাশা, বিষণ্নতা এবং সামাজিক অস্থিরতা থেকেই মানুষ এ ধরনের চরম পথ বেছে নিচ্ছে।