চুম্বকে লুকিয়ে ইয়াবা পাচারকালে বগুড়ায় যুবক গ্রেফতার
চুম্বকে ইয়াবা পাচারকালে বগুড়ায় যুবক গ্রেফতার

বগুড়ায় চুম্বকে লুকিয়ে ইয়াবা পাচার, গ্রেফতার ১

বগুড়ায় বিশেষ কায়দায় চুম্বকের সঙ্গে আটকানো এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে জামাল হোসেন (৩৫) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তারা সদর উপজেলার নওদাপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে এ অভিযান চালান।

অভিযানের বিবরণ

ডিএনসি বগুড়ার সূত্র জানায়, সোমবার সকালে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে কক্সবাজার ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টিকিটবিহীন যাত্রী জামাল হোসেনের দেহ তল্লাশি করে তার কাছে বিশেষ কায়দায় চুম্বকের সঙ্গে আটকানো দুটি পলি প্যাকেটে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার কাছে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেফতার ও মামলা

গ্রেফতার মাদককারবারি জামাল হোসেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাজিপাড়া ইসলামপুরের মৃত মোশারফ হোসেনের ছেলে। বগুড়া সদর থানার এসআই সামসুল আলম বাদী হয়ে মো. জামালের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। এই মাদক চালানের সঙ্গে অন্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। পরে আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক জিললুর রহমান বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ