যুক্তরাজ্যে সাবেক হাইকমিশনার সাঈদা মুনার নথি চেয়েছে দুদক
সাবেক হাইকমিশনার সাঈদা মুনার নথি চেয়েছে দুদক

প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী তৌহিদুল ইসলাম চৌধুরীর নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৭ এপ্রিল) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

অভিযোগ ও অনুসন্ধান

দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদা মুনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের জুনে অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগ রয়েছে, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগসাজশে ১২টি বাণিজ্যিক ও নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত কার্যক্রম

এ সংক্রান্ত তথ্য ও আর্থিক নথি সংগ্রহের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে তাদের তলব করা হলেও এখন পর্যন্ত তারা দুদকে হাজির হননি।

সাবেক প্রশাসকের বিরুদ্ধে তদন্ত

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধেও গাবতলী পশুর হাট ইজারা ও ই-রিকশা প্রকল্পসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাই করছে দুদক। দুদকের আবেদনের পর ইতোমধ্যে আদালত এই সাবেক প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ