সিলেটে মাদ্রাসার দানবাক্স থেকে টাকা চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোর
সিলেটে মাদ্রাসার দানবাক্স চুরি, সিসিটিভিতে চোর

সিলেটে প্রাইভেটকারে করে এসে একটি মাদ্রাসার দানবাক্স থেকে টাকা চুরি করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে নগরীর ১০নং ওয়ার্ডের ঘাসিটুলা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার গেটের সামনে এই ঘটনা ঘটে। দানবাক্স চুরির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণ

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক ৩টা ৪৬ মিনিটের সময় একটি সাদা প্রাইভেটকার এসে মাদ্রাসার দানবাক্সের সামনে থামে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যুবক গাড়ি থেকে বের হন। এরপর সাদা টি-শার্ট পরিহিত আরও এক যুবক বের হয়ে দুই জন মিলে দানবাক্সের তালা ড্রিল মেশিন দিয়ে খুলে কিছু টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তখন একটি মোটরসাইকেল পাশ দিয়ে চলে যাচ্ছিল। এরপর আবার একজন নেমে দানবাক্সের বাকি টাকা নিয়ে গাড়িতে ওঠেন। তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে গাড়িটি।

স্থানীয়দের প্রতিক্রিয়া

এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে একই কায়দায় কয়েকটি মসজিদ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তাঁরা বলেন, দ্রুত এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মাইনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনাটি দেখেছি। এখনও কেউ অভিযোগ করেনি। তবে দুই জন এসআইসহ আমাদের একটি দল কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ