সিলেটে পাঁচ লাখ টাকার জালনোটসহ চারজন আটক
সিলেটে পাঁচ লাখ টাকার জালনোটসহ চারজন আটক

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকা ও নগরীর বন্দরবাজারের লালবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ দুই হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে তথ্য

বুধবার (১৩ মে) র্যাব-৯ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা

আটকরা হলেন— গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার পীরেরবাড়ির মৃত ঠাকুর চাঁদ বালার ছেলে গুরুচাঁদ বালা (৩৮), শেরপুর জেলার নালিতাবাড়ী লগারপাড়া গ্রামের মো. হাবুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫), একই উপজেলার নগরপাড়া গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রাশেদ মিয়া (৩০) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার হাদি বাঁশকাঠি গ্রামের আবদুল বারেক সরদারের ছেলে মো. সোহাগ সরদার (৩৩)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানের বিবরণ

র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ১টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের লালবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চক্রের আরও তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ দুই হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

অপরাধের কৌশল

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করে কম মূল্যের পণ্য কিনে বড় অঙ্কের জালনোট ব্যবহার করত। বিশেষ করে উৎসবের সময় ও ভিড়ের সুযোগ নিয়ে তারা এসব জালনোট বাজারে ছড়িয়ে দিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ