নওগাঁয় মাদকবিরোধী দিবসে মানববন্ধন ও শপথ কর্মসূচি পালিত
নওগাঁয় মাদকবিরোধী দিবসে মানববন্ধন ও শপথ

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নওগাঁয় জনসচেতনতামূলক মানববন্ধন ও বিশেষ শপথগ্রহণ কর্মসূচি পালিত হয়েছে। ২৬ জুন বিকেলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে জেলা শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে নওগাঁ বন্ধুসভা।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতা

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং মাদক, ধূমপান ও ই-সিগারেটমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতামূলক এ আয়োজন।

মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা ও একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারী বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাদকাসক্তি শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করে এবং সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বন্ধুসভার অঙ্গীকার

নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বন্ধুসভা সর্বদাই মাদকের বিরুদ্ধে সোচ্চার। বন্ধুসভার সদস্যরা নিজে মাদক থেকে দূরে থাকবে এবং অন্যদেরও সচেতন করবে। সচেতনতামূলক কর্মসূচি পালিত হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।’

অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা এস এম সামসুল হক ও বেলায়েত হোসেন, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, বন্ধুসভার সাধারণ সম্পাদক সানম সাব্বির, অর্থ সম্পাদক নাফিস আরা পপি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সেন্টু আনসারী, জামানুজ্জামান, নূর আলম, শিপলু জিসান প্রমুখ।

শেষে উপদেষ্টা ডি এম আবদুল বারী মানববন্ধনে অংশগ্রহণকারীদের মাদকবিরোধী শপথ পাঠ করান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ