রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাদ্দাম হোসেন।
অভিযানের বিবরণ
সিটিটিসির বরাত দিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি নিয়াজ মেহেদী জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মামলা ও পূর্ব ইতিহাস
এই ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত সাদ্দাম একটি মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় সরবরাহ করতেন এবং পল্লবী ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।



