নারায়ণগঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, আহত ৫ পুলিশ
নারায়ণগঞ্জে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলি, আহত ৫ পুলিশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় মাদককারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদককারবারিদের ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশসহ আটজন আহত হয়েছেন। পুলিশ শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ তিনজনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার করেছে।

ঘটনার বিবরণ

শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই মনির, এসআই নন্দন সরকার, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছেন পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।

অভিযানের বিবরণ

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেলের ঢিল ছোড়ে। পরে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে প্রায় পাঁচ-ছয়টি গুলি করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশও পালটা দুই রাউন্ড শটগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ ও পথচারী আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বের ঘটনা

সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি মাহবুব আলম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ