ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ১১ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১১ নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তার হওয়া নারীরা হলেন- সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

দীর্ঘদিনের ছিনতাই চক্র

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম মিয়া জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে নারী যাত্রীদের কাছ থেকে গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

একাধিক মামলা ও কারাগারে প্রেরণ

গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা। তিনি আরও জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ