ভাইরাল ভিডিওর জেরে জামালপুরে দুই বিএনপি নেতা-নেত্রীকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ
ভাইরাল ভিডিওর জেরে দুই বিএনপি নেতা-নেত্রীকে বিরত থাকার নির্দেশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক সভাপতি তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আক্তার নিশুর দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় দুজনকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি।

দলীয় নির্দেশনা ও তদন্তের ঘোষণা

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি ইত্তেফাক ডিজিটালকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরালের ঘটনায় তাদের দলীয় কার্যক্রমে অংশ না নিতে বলা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তদন্তপূর্বক এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তারের মধ্যে ব্যক্তিগত কথোপকথন চলছে এবং তাদের ঘনিষ্ঠ আচরণও দেখা যায়। অন্যদিকে ৪৭ সেকেন্ডের আরেকটি ভিডিওতে তাদের জামালপুর শহরের ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে চলার সময় ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়। ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তদের অবস্থান

এ ব্যাপারে অভিযুক্ত তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া গেছে। ভিডিও ভাইরালের পর থেকে তারা নিরুদ্দেশ হয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। ফলে ভাইরাল ভিডিও সম্পর্কে তাদের বক্তব্য জানা যায়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপর এক নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্যদিকে বিএনপি মাদারগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে আটকিয়ে রেখে শারীরিক সম্পর্ক ও টাকা এবং গহনা লুটপাটের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে অভিযুক্ত নিজাম দাবি করেন, বিএনপির একটি গ্রুপ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

দলীয় অবস্থান

মাদারগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, বিএনপিতে দুষ্ট ও চরিত্রহীনদের ঠাঁই নেই। যে অপরাধ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।