নেত্রকোনায় তিন উপজেলা ও তিন পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদল কমিটি
ঘোষিত কমিটিতে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন তৌফিকুল হক শিবলী এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন। অন্যদিকে কেন্দুয়া পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. জাকারুল ইসলামকে এবং সাধারণ সম্পাদক হয়েছে তোফাজ্জল হোসেন হৃদয়কে।
মদন উপজেলা ও পৌর ছাত্রদল কমিটি
মদন উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইমন আকন্দ লিমন। এ কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি গোলাম কিবরিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান পরশ এবং সাংগঠনিক সম্পাদক লায়ন তালুকদারের নাম ঘোষণা করা হয়েছে।
মদন পৌর ছাত্রদলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা। একই কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি জাহের মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শাহারিয়া সজল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সানাউল করিম সৌরভকে।
খালিয়াজুড়ি উপজেলা ও মোহনগঞ্জ পৌর ছাত্রদল কমিটি
খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয় মো. পলিন তালুকদার এবং সাধারণ সম্পাদক করা হয় ইয়াসির আরাফাত হৃদয়কে। এই কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী জসিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হন শুভ্র সরকার বাপ্পী।
এছাড়া মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মহিউদ্দিন কাদের খান এবং সাধারণ সম্পাদক মো. রাজিব ইসলামকে। জ্যেষ্ঠ সহ-সভাপতি আতিক হাসান জয়, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান নৌশিন এবং সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ মিয়াকে এ কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্ব বাছাইয়ের উদ্দেশ্য
জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি কমিটি পূর্ণাঙ্গ করে নেত্রকোনা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



