মানিকগঞ্জে বিএনপির একাধিক প্রার্থী, জামায়াতের প্রার্থী চূড়ান্ত
মানিকগঞ্জে বিএনপির একাধিক প্রার্থী, জামায়াতের চূড়ান্ত

মানিকগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে ভোটারদের কাছে দোয়া চেয়ে পোস্টার-ফেস্টুন লাগিয়েছেন। তবে দল থেকে এখনো কোনো দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। অন্যদিকে, জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থীরা নীরবে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জাগীর ইউনিয়নে প্রার্থীদের তালিকা

মানিকগঞ্জের ৬৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে সবচেয়ে পরিচিত এবং মিল কারখানার জন্য গঠিত মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নে প্রায় ২৮ হাজার ভোটার রয়েছেন। এই ইউনিয়নে বিসিক শিল্প নগরী এবং দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান অবস্থিত। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী ওই ইউনিয়ন পরিষদ প্রশাসক নিয়োগ করেছে সরকার। গত ১৫ বছর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন।

বর্তমান সরকার স্থানীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর জাগীর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন প্রায় এক ডজন ব্যক্তি। এর মধ্যে বিএনপির ৪ জন, জামায়াত থেকে মনোনীত একজন, হেফাজত ইসলাম থেকে একজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় ৭ জন। ইতোমধ্যে অনেকই শুভেচ্ছা জানিয়ে প্রত্যেক পাড়া-মহল্লায় পোস্টার-ফেস্টুন লাগিয়েছেন এবং এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি ও জামায়াতের প্রার্থী

সরেজমিন দেখা যায়, জাগীর ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল শিকদার, মানিকগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়াউর রহমান, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং জাগীর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশাররফ হোসেন। জামায়াতের প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন অ্যাডভোকেট সালাউদ্দিন এবং হেফাজত ইসলামের রমজান মাহমুদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ফেরদৌস আলী, তালেব ই হক মো. শাহীনুর রহমান শাহীন, কৃষিবিদ উফাজ উদ্দিন আহমেদ এবং মিজানুর রহমান শ্যামল। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রার্থী হতে পারেন জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন।

ভোটারদের প্রত্যাশা

সাধারণ ভোটারদের দাবি, সৎ, যোগ্য এবং যিনি এলাকার উন্নয়ন, রাস্তাঘাট ও নাগরিক সুবিধায় কাজ করবেন, এমন প্রার্থীকে ভোট দেবেন।

নেতাদের বক্তব্য

মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলাম যুগান্তরকে বলেন, 'আমরা প্রাথমিকভাবে ইউনিয়ন পর্যায়ে প্রার্থী চূড়ান্ত করেছি। তবে পরবর্তীতে কিছু প্রার্থী পরিবর্তন হতে পারে।' মানিকগঞ্জ জেলা বিএনপির মুখপাত্র অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার যুগান্তরকে বলেন, 'এখনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি। যেসব প্রার্থীর সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে এবং ব্যক্তি ইমেজ ভালো, এ রকম প্রার্থীদের দলের মনোনয়ন দেওয়া হবে।'