শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করল জাসদ
শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালত গঠনের মূল উদ্যোক্তা শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

স্মরণসভা ও শ্রদ্ধা নিবেদন

শুক্রবার (২৬ জুন) দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে সংক্ষিপ্ত স্মরণসভা এবং শহীদ জননীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বক্তব্য রাখেন যারা

দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং জাসদের জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপনের সঞ্চালনায় এই স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান, আব্দুল্লাহিল কাইয়ূম, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, জাসদের কেন্দ্রীয় নেতা শ্রমিক জোট সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সদস্য ও ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছোরায়েদ সাদী প্রমূখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ