আজীবন বিএনপি করেই মরতে চান সাবেক আওয়ামী লীগ নেতা দুলু
আজীবন বিএনপি করেই মরতে চান সাবেক আ.লীগ নেতা দুলু

নরসিংদী জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি আজীবন বিএনপি করেই মরতে চাই।

মতবিনিময় সভায় যোগদানের ঘোষণা

বৃহস্পতিবার (২ জুলাই) রায়পুরা প্রেস ক্লাবে বিএনপিতে যোগদানের ঘোষণার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আলী আহমেদ দুলু রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

তিনি বলেন, রাজু সাহেব (আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী) আমাকে দুইবার জোর কইরা ফেল করাইছে এবং আমাকে হয়রানি করেছে। আমাকে নির্বাচন অফিসে আটকিয়ে রেখেছে, অনেক হয়রানি হইছি। আমি কিন্তু কোনো দল করি নাই। আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রদল থেকে শুরু করে ঘরে ফেরা

সদ্য বিএনপিতে যোগ দেওয়া দুলু বলেন, আমি একসময় ছাত্রদল করতাম। ৮১ সাল থেকে ছাত্রদল করতে গিয়ে আমি যখন চেয়ারম্যান হইলাম, তখন যে দল ক্ষমতায় আসছে, সেই দলের পাশে ব্যালেন্স করে চলে আসছি। কিন্তু অরিজিনালি আমি ছোটবেলা থেকে বিএনপি করছি। আমার এলাকাতে এই যে আমার ভাইয়েরা আছেন, এরা সবাই বিএনপির লোক।

তিনি বলেন, এখন আমার ঘরে ফিরে আসছি। এই বিএনপিতে আজকে আবার নতুন করে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিএনপিতে যোগদান করলাম। আজকে থেকে আমি সব এমপি মন্ত্রী যারা আছেন সবার সঙ্গেই ফুল নিয়ে দেখা করব। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই আমি থাকতে চাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা

দুলুর এ বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আলী আহমেদ দুলু রাজনৈতিক জীবনের শুরুতে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। আওয়ামী লীগের পরিচয়ে একাধিকবার অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ-সুবিধা ভোগ করেন।