ছাত্রদলে পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন যুগ্ম সম্পাদক
ছাত্রদলে পদ না পেয়ে ফেসবুক লাইভে কাঁদলেন নেতা

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে অঝোরে কেঁদেছেন মো. জাহিদ। আগের কমিটিতে যুগ্ম সম্পাদক ছিলেন তিনি। নতুন কমিটিতে শীর্ষ পদের একটি পাবেন বলে প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নতুন কমিটি ও প্রতিক্রিয়া

গত শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের ১৮ সদস্যের নতুন কমিটির অনুমোদন হয়। এতে আবুল বারাকাতকে আহ্বায়ক, আবদুল্লাহ আল খালেদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও হাসিবুর রহমানকে সদস্যসচিব মনোনীত করা হয়। ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তাঁদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

ফেসবুক লাইভে ক্ষোভ

কমিটি গঠনের পর নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আগের কমিটির যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তিনি দাবি করেন, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে মূল্যায়ন করা হয়নি। নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ফেসবুক লাইভে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় দলের নেতাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন জাহিদ। তিনি বলেন, ‘জেলা ছাত্রদলের রাজনীতিতে যে কালো অধ্যায় রচনা করেছেন, কী করে ভুলব।...আজ জাহিদকে আপনারা ভুলে গেছেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাহিদের বক্তব্য

জানতে চাইলে মুঠোফোনে মো. জাহিদ প্রথম আলোকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। রাজপথে থেকেছি, দলের জন্য সময়-শ্রম দিয়েছি। কিন্তু নতুন কমিটিতে আমাকে কোনো স্থান দেওয়া হয়নি। এতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি জানি না, আমার অপরাধ কী ছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে।’

পূর্বের কমিটি

এর আগে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে। কমিটিতে হাসান মাহমুদ সভাপতি এবং আবদুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ