ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ, থানা ঘেরাও ও গ্রেপ্তারের আল্টিমেটাম
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ, থানা ঘেরাও

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে গুলি, ককটেল নিক্ষেপ, হামলা ও অস্থায়ী কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ঈশ্বরদী থানা ঘেরাও করে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজ গেট থেকে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে মিছিলটি কলেজ ক্যাম্পাস ত্যাগ করে হাসপাতাল রোড ও পোস্ট অফিস মোড় হয়ে ঈশ্বরদী থানার সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে।

বক্তাদের অভিযোগ

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঈশ্বরদী সরকারি কলেজে পূর্বপরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং তাদের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ শনাক্ত করে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেতাদের বক্তব্য

ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফসহ অন্যান্য নেতারা।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে দোষীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ